কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু

ইরানি হামলায় জ্বলছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করেছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসে ইসরায়েলে প্রবেশ করে।

বুধবার (১৮ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, সাইরেন বাজার পর আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। এ সময় তারা দেখতে পায় সন্দেহজনক উড়ন্ত বস্তু উত্তর ইসরায়েলের ওপর ঘুরপাক খাচ্ছে। সঙ্গে সঙ্গে বস্তুটি ভূপাতিত করে তারা।

আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলে সাইরেন বাজার পর আইডিএফ বস্তুটি লক্ষ্য করে। বিমানবাহিনী পূর্ব দিক থেকে উৎক্ষেপিত একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে। গালিল সাগরের পশ্চিম তীরে অবস্থিত তিবেরিয়াস শহরের উত্তরাঞ্চলে সাইরেন বেজেছিল। মনে হচ্ছে ইসরায়েলে হামলার উদ্দেশ্যে শত্রুরা সেটি পাঠিয়েছে। তবে এ ব্যাপারে এখনো তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি আইডিএফ।

এর আগে ইরান থেকে নিক্ষেপিত এক ঝাঁক মিসাইল ইসরায়েলে আঘাত হানে। প্রায় কাছাকাছি সময় মৃত সাগরে সন্দেহজনক ড্রোন অনুপ্রবেশ ঘটে। এরপরই সন্দেহজনক বস্তু উড়ে আসে।

অপরপক্ষে ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে।

বুধবার (১৮ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে ৫০টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X