কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ছোড়া ডজনের বেশি ড্রোন আটকে দিল ইরান

ইরানের ড্রোন উৎক্ষেপণ। পুরোনো ছবি
ইরানের ড্রোন উৎক্ষেপণ। পুরোনো ছবি

ইরানে এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইসরায়েল। তবে দেশটির ছোড়া এসব ড্রোন আটকে দিয়েছে ইরান।

বুধবার (১৮ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদির উদ্ধৃতি দিয়ে ইরানি লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহনও চিহ্নিত করেছে।

ইরানের পুলিশ জানিয়েছে, ইসরায়েল থেকে ছোড়া অন্তত ১৪টি ড্রোনকে প্রতিহত করা হয়েছে।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ অভিযানে ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X