কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ‘শাস্তি হতে পারে’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ অবৈধ হবে। অ্যাটর্নি জেনারেল লর্ড হার্মারের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি জারি করা আইনি পরামর্শ এটি।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এই সতর্কবার্তা যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপে সমর্থন দেওয়ার ক্ষমতাকে কঠোরভাবে সীমিত করে এবং স্টারমারের জন্য একটি রাজনৈতিক সমস্যা তৈরি করল। স্টারমার ওয়াশিংটনকে সমর্থন করার চাপে রয়েছেন। কিন্তু তিনি ইরাকের মতো আরেকটি অবৈধ যুদ্ধ এড়াতে চাইছেন।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন হার্মার। তিনি স্টারমারের ঘনিষ্ঠ মিত্র। আইনি পরামর্শ জারি করেছেন তিনি। সে মতে, যুক্তরাজ্যের যে কোনো সামরিক সংঘাতে জড়িত হওয়া কঠোরভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মিত্রদের সুরক্ষা দেওয়া, ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেওয়া হতে পারবে না। আইনি মতামত পর্যালোচনাকারী এক কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধ নিয়ে অ্যাটর্নি জেনারেলের উদ্বেগ রয়েছে। শুধু আমাদের মিত্রদের রক্ষা করা ছাড়া যুক্তরাজ্য এতে কোনো ভূমিকা পালন করতে পারে না।’

এই সতর্কতা এমন সময়ে এসেছে যখন জল্পনা বাড়ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন। আমেরিকান স্টিলথ বোমারু বিমান এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি যেমন ডিয়েগো গার্সিয়া ব্যবহার করে এ হামলা হতে পারে। যুক্তরাজ্য এই ঘাঁটির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য ব্রিটিশ অনুমোদন প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।

স্টারমার বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

সূত্র : মিডল ইস্ট আই

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X