কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল সংঘাত

দুটি হাসপাতালে বোমা হামলা : কেন শুধু একটি খবরে এলো

ইরানের কেরমানশাহে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি :সংগৃহীত
ইরানের কেরমানশাহে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি :সংগৃহীত

সাম্প্রতিক দিনগুলোতে দুটি একই রকম ট্র্যাজেডির বিশ্বব্যাপী মিডিয়া কভারেজের তীব্র বৈপরীত্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক ইরানি। ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে। এর তিন দিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা মূলত উপেক্ষিত ছিল। খবর বিবিসির।

এর কারণগুলোর মধ্যে একটি হলো, ইসরায়েল মিডিয়ার প্রবেশাধিকার দেয়। বিদেশি সাংবাদিকদের দ্রুত ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তারা তাদের ব্রিফ করেন এবং তারা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারেন। বিপরীতে ইরান সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। দেশীয় মিডিয়ার ওপর সেন্সরশিপ আরোপ করে এবং ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করে—ফলে শুধু নাগরিকদের তোলা ঝাপসা, অসমর্থিত ফুটেজ পাওয়া যায়।

ইসরায়েলে কর্মকর্তারা দ্রুত হতাহতের সংখ্যা এবং নিয়মিত আপডেট প্রকাশ করেছেন। ইরানে প্রথম ইসরায়েলি হামলার দুই দিন পর কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা ২২৪ বলে প্রকাশ করে। কোনো স্থানভিত্তিক বিবরণ ছাড়াই তা প্রকাশ করা হয়। পরের দিন কেরমানশাহ হাসপাতালে হামলা হয়; কিন্তু কোনো বিস্তারিত আপডেট দেওয়া হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোরোকা হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শনের সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তার অবস্থানকালেও সাংবাদিকরা অবাধে ফুটেজ সংগ্রহ করতে পেরেছে।

অথচ কোনো মিডিয়া প্রবেশাধিকার বা স্বচ্ছতা না থাকায় ইরানের বর্ণনা হারিয়ে গেছে। শোকার্ত পরিবারগুলো অনলাইনে এই শূন্যতা পূরণের চেষ্টা করেছে। কিন্তু ব্যক্তিগত পোস্টগুলো সমন্বিত সংবাদ কভারেজের বিকল্প হতে পারে না।

একটি যুদ্ধে জনসাধারণের প্রতিক্রিয়া বিশ্বনেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। কেরমানশাহ নিয়ে নীরবতা দেখায় যে, কীভাবে সেন্সরশিপ এবং বিচ্ছিন্নতা সবচেয়ে বিধ্বংসী ট্র্যাজেডিকেও বিশ্বের দৃষ্টি থেকে মুছে ফেলতে পারে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X