কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:১১ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইইউর সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা শুরু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২০ জুন) জেনেভায় এ বৈঠক শুরু হয় বলে এএফপির বরাতে জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আলোচনার লক্ষ্য, তেহরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে ঘিরে কূটনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করা এবং ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের রাজনৈতিক সমাধান অনুসন্ধান করা।

আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর বৃহত্তর যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্কীকরণের মধ্যে উত্তেজনা হ্রাস এবং আরও সামরিক সংঘাত এড়াতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার ক্ষেত্রে এ বৈঠক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (২০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আরাঘচি ইউরোপীয় কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, ইসরায়েল ইরানের ওপর বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে। এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, ইসরায়েল ১৩ জুন শুক্রবার ভোররাতে আমার দেশের নিরস্ত্র সামরিক সদস্য, বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং সাধারণ জনগণের ওপর অবৈধ ও অপরাধমূলক হামলা চালিয়েছে। এটি একটি অন্যায় যুদ্ধ, যা আমার জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X