কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে জানাল ইরান

সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের দেখানো ইরানি সংবাদপত্রের একটি অনুলিপি। ছবি : সংগৃহীত
সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের দেখানো ইরানি সংবাদপত্রের একটি অনুলিপি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, টানা নয় দিনের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু রয়েছেন।

তিনি জানান, হতাহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে ২ হাজার ২২০ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩২ জনকে হামলার স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কেরমানপুর আরও বলেন, এই সময়ের মধ্যে আমাদের নিবেদিত মেডিকেল টিম দেশজুড়ে ৪৫৭টি অস্ত্রোপচার পরিচালনা করেছে।

চলমান এই মানবিক বিপর্যয়ে স্বাস্থ্য খাতের ওপর তীব্র চাপ পড়ছে বলে জানা গেছে। ইরানের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিশ্লেষকরা বলছেন, বেসামরিক নাগরিকদের এ ধরনের হতাহত আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের ইঙ্গিত দেয় এবং এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X