কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন শিক্ষার্থী সোলায়মান, অফিউল, ফাহিম ফয়সাল, হৃদয়।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ সেশন থেকে শুরু হলেও তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন তৃতীয় ব্যাচের ভর্তির জন্য আন্দোলন চালিয়ে গেলেও শুধু আশ্বাস পাওয়া ছাড়া আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। কেননা ব্যাচ চলমান না থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিচয়হীনতায় ভুগবে এবং সনদের অবমূল্যায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যার ফলে অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। প্রশাসনকে এসব বিষয়ে অবগত করলে তারা নানা আশ্বাস দিলেও এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ব্যাচ চলমান রাখার বিষয়ে জুলাই বিপ্লবের আগে থেকেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে গেলেও শনিবার থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করা হয়েছে। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক নূরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩০০ শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের কিছু দাবি আছে। বর্তমান প্রশাসন এটাকে আইনের মধ্যে থেকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনগত ব্যাখ্যার জন্য প্রেরণ করেছে। আইনগত ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X