কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৫১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল—এমন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এই যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মিডলইস্ট মনিটর।

ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যান-এর বরাতে জানা যায়, তেলআবিব চাইছে আগামী কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান শেষ করতে। এমনকি খামেনি সম্মত হলে আগামীকালই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ‘আমরা সংঘাত দীর্ঘায়িত করতে চাই না। আমাদের লক্ষ্য পূরণ প্রায় সম্পন্ন হয়েছে। তবে যদি খামেনি উত্তেজনা বাড়িয়ে তোলেন, তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে।’

ইসরায়েল দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে। তাদের ভাষায়, ‘অপারেশন রাইজিং লায়ন’ এর মাধ্যমে ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা অনেকটা পেছনে ঠেলে দেওয়া সম্ভব হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, যদি খামেনি মার্কিন বাহিনী বা যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার নির্দেশ দেন, তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া মারাত্মক রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই বক্তব্য একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে তেহরানের ওপর চাপ তৈরি করা হচ্ছে যুদ্ধ থেকে সরে আসার জন্য। এখন দেখার বিষয়, ইরান কী পদক্ষেপ নেয়—যুদ্ধবিরতির পথে এগোবে, নাকি প্রতিশোধ চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১২

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১৩

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

১৪

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

১৫

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৬

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

১৭

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

১৮

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

১৯

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

২০
X