কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে সরকারি কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধ করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সরকারের কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) সকালে দখলদারদের হোম ফ্রন্ট কমান্ডের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাঠপর্যায়ে এখনো কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি যেমন ছিল, তেমনি আছে। সাধারণ মানুষকে আগের নির্দেশনা অনুযায়ী চলতে বলা হয়েছে।

যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে নানা তথ্য উঠে আসছে, এখনো ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। তবে সেই ঘোষণার পর ইসরায়েলি কোনো কর্মকর্তা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।

সরকারি সূত্র বলছে, সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির বিষয়ে এখনো তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট নয়।

হোম ফ্রন্ট কমান্ড সূত্র বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় এখনো বিধিনিষেধ চলবে। জনসমাগমেও সীমাবদ্ধতা থাকছে। সেনাবাহিনী ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১০

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১১

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১২

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৩

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৫

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৬

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৭

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৮

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৯

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

২০
X