কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:১৫ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা

হামলার সময়কার দৃশ্য। ছবি : সংগৃহীত
হামলার সময়কার দৃশ্য। ছবি : সংগৃহীত

ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হলো। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে। বাগদাদভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি।

ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধীকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তবে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।

তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X