কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল, ইরানকে জরুরি বার্তা

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যে কোনো লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেবে ইসরায়েল। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন-এর সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল।

বিবৃতি অনুসারে, আইডিএফ তেহরানের আকাশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

বিবৃতিতে প্রথমবারের মতো আরও একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘোষণাও দেওয়া হয়। বলা হয়, গত দিনেও তেহরানের কেন্দ্রস্থলে আইডিএফ সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হেনেছে। শাসকগোষ্ঠীর নিপীড়নকারী শত শত কর্মীকে এবং আরেকজন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X