কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

খামেনি, ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
খামেনি, ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।

ইরান বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প কর্তৃক ঘোষিত চুক্তির সত্যতা নিশ্চিত করেনি। তবে ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে, যদি উভয় পক্ষই তা মেনে চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে, তাহলে তা বহাল থাকবে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা অন্য কোনো ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা হয়েছে। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X