কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যেসব লক্ষ্য পূরণ হওয়ায় যুদ্ধবিরতিতে রাজি হন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ কারণেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) এসব লক্ষ্য কী ছিল, তা সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) রাতে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন। তিনি জানান, (ইরানের বিরুদ্ধে পরিচালিত) অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এবং সব লক্ষ্য পূরণ করেছে। এ সময় এই অভিযানে কোন কোন লক্ষ্য পূরণ হয়েছে, তার বিস্তারিত জানান নেতানিয়াহু।

তার ওই বক্তব্যের বরাত দিয়ে ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

যুদ্ধবিরতি নিয়ে এটাই ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক বার্তা। এতে নিশ্চিত করা হয়, ইরানে হামলার যেসব লক্ষ্য ছিল, তার সবই পূরণ হয়েছে। দুই সপ্তাহের হামলায় এমন কিছু লক্ষ্য অর্জন হয়েছে, যা প্রত্যাশা ছাড়িয়ে বহুদূর গেছে।

ওই বিবৃতিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি 'দ্বৈত হুমকি' হিসেবে অভিহিত করে বলা হয়, উভয় হুমকিই দূর হয়েছে।

সব কটি লক্ষ্যের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি ইরানের সামরিক নেতৃত্বের বড় ও অপূরণীয় ক্ষতি এবং ইরান সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যার বিষয়টি নিয়েও বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে ইসরায়েল।

বিবৃতির শেষে বলা হয়, সামরিক অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েল দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

সুরক্ষা সহায়তা দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি দূর করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে আবারও ‘সর্বশক্তি দিয়ে’ ইসরায়েল পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সব মিলিয়ে ইরানে 'অসামান্য সাফল্য' পাওয়ার কারণে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X