কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

অতর্কিত হামলায় ইসরায়েলের ৭ সেনা নিহত

ইসরায়েলি সেনা। পুরোনো ছবি
ইসরায়েলি সেনা। পুরোনো ছবি

যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৫ জুন) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সত্যতা স্বীকার করে ছয়জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক।

এ সেনাদল ফিলিস্তিনের গাজার খান ইউনিসে বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন হলেন, লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০৫তম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি ‘পুমা’ সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। এতে যানটিতে আগুন ধরে যায়।

পাশে থাকা অগ্নিনির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয়।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে খান ইউনিসে আইডিএফ সৈন্য এবং হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। ৫১তম ব্যাটালিয়নের কমব্যাট সেনাদলের ওপর ট্যাঙ্কবিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে হামাস। এতে দুজন সৈনিক আহত হয়েছেন। তাদের একজন গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পান।

আইডিএফ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোরও ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X