কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ভয়াবহ বিস্ফোরণ

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকা। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকায় অবস্থিত কুরফায়েস গ্রামের কাছে ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এই বিস্ফোরণগুলো ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে নিশানা করে সংঘটিত হয়েছে।

আল মায়াদিন টিভি জানিয়েছে, জোলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণগুলোর তীব্রতা এতটাই প্রবল ছিল, আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকাটিতে ১০টিরও বেশি তীব্র বিস্ফোরণ হয়েছে। তবে এসব হামলার পেছনে কে বা কারা রয়েছে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X