কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা : আব্বাস আরাগচি

আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানিরা রক্ত দিয়েছে কিন্তু সম্মান দেয়নি। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজা উপলক্ষে তিনি এ বার্তা দেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

শনিবার (২৮ জুন) আব্বাস আরাগচি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, তার স্বদেশীরা ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় তাদের রক্ত দিয়েছে কিন্তু সম্মান নয়। ইরান রাষ্ট্রীয়ভাবে সেসব শহীদদের জানাজা আয়োজন করেছে।

তিনি আরও বলেন, ‘ইরানিরা রক্ত ​​দিয়েছে, জমি নয়; তাদের প্রিয়জনদের দিয়েছে, সম্মান নয়; তারা হাজার টন বোমার বৃষ্টি সহ্য করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি।’ ইরান ‘আত্মসমর্পণ’ শব্দটির অস্তিত্ব স্বীকার করে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বার্তা দেন আব্বাস। ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যিই আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক। ট্রাম্পের এমন ভাষা কেবল খামেনিকে নয়, বরং তার কোটি ভক্ত-অনুসারীকেও আঘাত করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার (২৮ জুন) জড়ো হয়েছেন। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত।

তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাগুলো ছিল শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ। জাতীয় পতাকা দিয়ে মোড়ানো শহীদদের কফিন বহনের সময় মানুষের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল শ্রদ্ধা আর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল ‘আল্লাহু আকবর’ ও ‘শহীদরা অমর’- এমন সব শোকাবহ স্লোগান।

কালবেলা/এএএম/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X