কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে গাজার যোদ্ধাদের সাড়া

গাজা শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া আবাসিক ভবন। ছবি : সংগৃহীত
গাজা শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া আবাসিক ভবন। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতার পথে বড় অগ্রগতি হয়েছে। ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে এবার ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিন। মাসের পর মাস ব্যর্থ প্রচেষ্টার পর শুক্রবার (৪ জুলাই) হামাসের এ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

যুক্তরাষ্ট্রের তৈরি প্রস্তাবটি ইসরায়েল মৌখিকভাবে মেনে নিয়েছে। এখন দুপক্ষ চূড়ান্ত শর্ত নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছে সিএনএন। হামাস কিছু সংশোধনী চাইলেও তা বড় বাধা নয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি-মার্কিন মধ্যস্থতাকারী বিশারা বাহবাহ।

প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে হামাস আটজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দি ছাড়বে। ধাপে ধাপে আরও মুক্তি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ‘আগামী সপ্তাহেই চুক্তি হতে পারে।’ একইসঙ্গে তিনি হামাসকে সতর্ক করে বলেন, এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না।

গোপন আলোচনার মাধ্যমে তৈরি এই প্রস্তাবের পেছনে কাতার ও মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন খসড়ায় যুদ্ধবিরতির পরও আলোচনা চালিয়ে যাওয়ার শর্ত এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন এবং রোববার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যায়। বিশ্লেষকদের মতে, এবার তিনি জিম্মি মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন।

এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে।

স্থায়ী চুক্তির পথে এখনও চ্যালেঞ্জ রয়েছে, তবে আট মাসের সংঘাতের পর এই অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে স্বস্তি এনেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X