কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ৪০ হাজার যোদ্ধা’

হামাস যোদ্ধা। ছবি : সংগৃহীত
হামাস যোদ্ধা। ছবি : সংগৃহীত

গাজায় এখনো ৪০ হাজারের মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে।

রোববার (৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় ৪০ হাজারের কাছাকাছি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। তার ভাষায়, ‘অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গপথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনো তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে—এমনটি ভাবা ভুল।

জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে ব্রিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা—গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনো অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে।

নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X