কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৬

রোববার উত্তরাঞ্চলীয় শহর দামঘানের একটি কয়লাখনির টানেলে বিস্ফোরণ ঘটে। ছবি : সংগৃহীত
রোববার উত্তরাঞ্চলীয় শহর দামঘানের একটি কয়লাখনির টানেলে বিস্ফোরণ ঘটে। ছবি : সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আইআরএনএর খবরে বলা হয়েছে, রোববার উত্তরাঞ্চলীয় শহর দামঘানের একটি কয়লাখনির টানেলে এ বিস্ফোরণ ঘটে। টানেলটি ভূমি থেকে ৪০০ মিটার গভীরে অবস্থিত। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

রোববার বিস্ফোরণ হলে ছয় শ্রমিক ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০২১ সালের মে মাসে একই কয়লাখনিতে ভূমিধসে দুই শ্রমিক নিহত হয়েছিলেন। তার আগে উত্তর ইরানের আজাদ শাহর শহরে ২০১৭ সালে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৪৩ শ্রমিক নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর ইরানে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X