কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত এলাকার আগলান গ্রাম সংলগ্ন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আজারবাইজানভিত্তিক আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান কর্নেল শাকের জানিয়েছেন, সন্ত্রাসী একটি গোষ্ঠী সামরিক ঘাঁটিটিতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এক জন বাসিজ সদস্য নিহত হন এবং আরেকজন আহত হন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো জানা যায়নি। হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি জানান, সামরিক ঘাঁটিটিকে লক্ষ্য করে সরাসরি এই হামলা চালানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, সারদাশত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে মাঝে মধ্যেই বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যায়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X