কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

গাজার অবস্থা ভয়াবহ, খাবার না পেয়ে মরছে মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে বিমান হামলায় প্রাণহানি, অন্যদিকে চরম খাদ্যাভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের। শনিবার (২৬ জুলাই) গাজায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। আজ রোববার (২৭ জুলাই) আবারও গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের হিসাবে, চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯ হাজার ৭৩৩ জন, আহত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭৭ জন। আর চরম খাদ্যাভাবে গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে শিশুও, পুষ্টিহীনতায় মারা গেছেন।

এর মধ্যেই ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা আন্তর্জাতিক ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি জাহাজ হান্দালা আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জাহাজটির ২১ জন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোটিলাটি অবরুদ্ধ গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে এগোচ্ছিল।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েল যে অল্প কিছু ত্রাণ বিমান থেকে ফেলা শুরু করেছে, সেটি একটি প্রহসন। গাজার মানুষ এখন খাদ্যের অভাব মরছে। ইসরায়েলের উচিত এখনই স্থলপথ খুলে দেওয়া, যাতে প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধ প্রবেশ করতে পারে।

তথ্যমতে, ইসরায়েলি সামরিক অভিযানের সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয়। সেদিন ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই চলছে টানা হামলা, অবরোধ ও মানবিক বিপর্যয়।

বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও বহু দেশের সরকার ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে। তবে কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X