কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত রাইড থেকে ছিটকে পড়লেন তরুণী, ভিডিও ভাইরাল

দুর্ঘটনায় পড়া রাইড। ছবি : সংগৃহীত
দুর্ঘটনায় পড়া রাইড। ছবি : সংগৃহীত

বিনোদন পার্কে চলছিল রাইড। এতে গাদাগাদি করে উঠেছিলেন অনেক তরুণ-তরুণী। চলন্ত অবস্থায় এই রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি পার্কে বুধবার এ ঘটনা ঘটেছে। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন তরুণী আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দর্শনার্থীতে ঠাসা ওই রাইডটি চলন্ত অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইডে থাকা লোকজন অনেক ওপর থেকে নিচে পড়ে যান।

এ সময় আশপাশ থাকা আতঙ্কিত লোকজন চিৎকার করতে শুরু করেন। খবর পেয়ে দেশটির জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

এই দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X