মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই পুলিশের নেতৃত্বের প্রশংসা করলেন বাংলাদেশের এসপি

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার এএনএম মারুফ আব্দুল্লাহ নিরাপত্তা উদ্ভাবনে বৈশ্বিক নেতৃত্ব এবং আধুনিক পুলিশিংয়ে দূরদর্শী দৃষ্টিভঙ্গির জন্য দুবাই পুলিশের প্রশংসা করেছেন।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন- দুবাই পুলিশের পুলিশ ইনোভেশন অ্যান্ড লিডারশিপ (PIL) ডিপ্লোমা প্রোগ্রামের কথা, যেখানে তিনি বিশ্বের ৩৮টি দেশের ৫৪ জন কর্মকর্তার সঙ্গে অংশ নেন।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পুলিশ সুপার মারুফ বলেন, এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে এমন বাস্তবমুখী দক্ষতা শেখানো হয় যা বাংলাদেশে তাৎক্ষণিকভাবে প্রয়োগযোগ্য- যেমন ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি প্রতিরোধ, ফরেনসিক প্রমাণ ব্যবস্থাপনায় ব্লকচেইন ব্যবহার এবং পুলিশি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতির চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। আর্থিক অপরাধ প্রতিরোধে ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কনটেন্ট আমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এটি আমার ইউনিটের কর্মক্ষমতা উন্নত করে কার্যকর কৌশল তৈরি করতে সহায়তা করেছে।

প্রোগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত অপরাধের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়াও এটি ডিজিটাল হুমকি সম্পর্কে গভীর জ্ঞান প্রদান এবং জনসচেতনতা প্রচারণায় জটিল প্রযুক্তিগত বিষয় সহজভাবে ব্যাখ্যা করার দক্ষতা বাড়িয়েছে।

আরও পড়ুন: ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

তিনি পিআইএল ডিপ্লোমাকে সুবর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি তাকে একটি প্রগতিশীল ও প্রভাবশালী পুলিশিং ভিশনের অংশ করে এমন একটি বাহিনী থেকে শেখার সুযোগ দিয়েছে যারা প্রযুক্তি ব্যবহারে বৈশ্বিক উদাহরণ স্থাপন করেছে।

তিনি বিশ্বব্যাপী পুলিশ সংস্থাগুলোকে দুবাই পুলিশের উদ্ভাবন, জনবিশ্বাস এবং নিরাপত্তার সমন্বিত দর্শন অধ্যয়নের আহ্বান জানান। এসপি মারুফ বলেন, দুবাই পুলিশ স্মার্ট সিটি সিস্টেম, ডাটা অ্যানালিটিক্স ও এআই নজরদারি ব্যবহার করে প্রতিরোধ, স্বচ্ছতা এবং জনসন্তুষ্টি বাড়াচ্ছে- এটি বৈশ্বিক পুলিশ নেতৃত্বের জন্য অনুসরণযোগ্য মডেল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X