কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার (২৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এ হামলার জন্যও তাদের দায়ী করছে দখলদাররা। খবর আল-আরাবিয়ার।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমানবাহিনীর তথ্য উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি।

তবে ইরান-সমর্থিত হুথিরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে প্রায় ইসরায়েলে হামলা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা। হুতিরা বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাধ্যানুযায়ী হামলা অব্যাহত রাখবে।

জবাবে ইসরায়েল দুই বছরে ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুতি-নিয়ন্ত্রিত বন্দর এবং মিলিশিয়া-নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দর লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা হয়। এ ছাড়া প্রায় প্রতি সপ্তাহে ছোটখাটো হামলা চলছেই।

যেমন, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ দিনের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে সফল আঘাত করেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X