কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার সরব হলেন চার শতাধিক অভিনেতা ও শিল্পী 

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার সরব হলেন অভিনেতা ও শিল্পীরা। ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার সরব হলেন অভিনেতা ও শিল্পীরা। ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যার প্রতিবাদ জানাতে এবার বিশ্বব্যাপী সরব হয়েছেন চার শতাধিক অভিনেতা ও শিল্পী। ইসরায়েলি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে তারা তাদের গান বয়কট করার ঘোষণা দিয়েছেন। খবর আনাদুলু এজেন্সি

গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন ফিলিস্তিনি শিশুরা। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণহত্যাকারীদের জন্য কোনো মিউজিক নয়’ এমন স্লোগান সামনে রেখে এসব গায়ক ও শিল্পী ইসরায়েলি প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

এই পদক্ষেপে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক, স্কটিশ গ্রুপ প্রাইমাল স্ক্রিম এবং আমেরিকান ইন্ডি অ্যাক্ট জাপানিজ ব্রেকফাস্টের মতো প্রতিষ্ঠান। এ ছাড়া রয়েছেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যারোল কিং, জাপানি পপ তারকা রিনা সাওয়ায়ামা এবং ডেনিশ শিল্পী মো।

এক বিবৃতিতে আয়োজনকারী সংস্থা সনি, ইউনিভার্সাল এবং ওয়ারনার মতো প্রতিষ্ঠানগুলোকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে তারা যেভাবে এর প্রতিবাদ জানিয়েছিল, ঠিক একইভাবে গাজায় ইস্যুতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X