মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও সড়ক

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ছবি : কালবেলা
অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়ছে ফসলি জমি ও বিভিন্ন সড়ক। বালু উত্তোলন বন্ধ না করলে ফসলি জমি ও এলাকার বিভিন্ন সড়ক ভেঙে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

সরেজমিন দেখা গেছে, খিলা, বাইশগাঁও, সরসপুর ,মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, উত্তর হাওয়ালা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করেন একটি প্রভাবশালী মহল। প্রশাসনকে তোয়াক্কা না করে কৃষি জমি, খালে, পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসায়। ড্রেজার দিয়ে উত্তোলন করা বালু বেশিরভাগই বাড়ি নির্মাণ ও পুকুর ভরাটের কাজে ব্যবহার হচ্ছে। এতে সড়ক ও ফসলি জমির ভেঙে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা মো. তোফায়েল হোসেন বলেন, ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু বিক্রি করছে অনেকে। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনো পদেক্ষেপ নেয়নি। এতে এলাকার অনেক ফসলি জমি ও বিভিন্ন সড়ক এখন হুমকির মুখে পড়ছে। আমি নিজেও ভুক্তভোগী।

খিলা ইউনিয়ন দিশাবন্দ গ্রামের মো জাকির হোসেন ভোলন বলেন, ড্রেজার মেশিন সমাজের একটি ক্ষতিকর মেশিন। উপজেলার বিভিন্ন এলাকায় যেভাবে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, প্রশাসন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে বির্পযয়ে পড়বে ফসলি জমি ও সড়ক।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ড্রেজার বিষয়ে আমি কোনো সংবাদ পেলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বন্ধ করে দিচ্ছি। পুলিশ চলে এলে তারা পুনরায় চালু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এটা বন্ধ করা সম্ভব হবে।

মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। উপজেলার কোথাও যদি ড্রেজার মেশিন বসায়, আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X