দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৭

অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে গ্ৰীষ্মকালীন আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসভার মিনি স্টেডিয়ামে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আন্তঃবিদ্যালয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পৌর শহরের পায়রা চত্বর এলাকায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামফলক ও ভবনের জানালার কাচ ভাঙচুর করে। অন্যদিকে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে দেবীগঞ্জ-ডোমার সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসতেছিল। এ সময় তাদের ওপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের ৭ জনের মতো আহত হয়েছে। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মূল গেট লাগিয়ে ভেতরে ছিল। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, আমাদের দুজন শিক্ষকসহ ১০-১২ শিক্ষার্থী আহত হয়েছে। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই হামলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধানের আশ্বাস দিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X