কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি যৌথ ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এমন এক ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি, যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে।

তিনি স্পষ্ট করে জানান,

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না।

তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে এ বিষয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানান, এখন পর্যন্ত ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতি দেওয়ার প্রবণতা বাড়ছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। এজন্য স্পেন ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। গাজাগামী মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলোর ব্যাপারেও তিনি জানান, এগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়েও মিসর উন্মুক্ত অবস্থানে রয়েছে।

সবশেষে প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X