কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মিশরের শারম আল-শেখে হওয়া আলোচনার ভিত্তিতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করেছে। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে গাজার একটি নির্দিষ্ট ‘ইয়েলো লাইন’ থেকে সরে যাবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত প্রায় ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। এরপর ধীরে ধীরে নিহতদের মৃতদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল ২ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অনেকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হয়েছিলেন।

যুদ্ধবিরতির মেয়াদ নির্দিষ্ট নয়, তবে এটি গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধে প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ। ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন।

হামাসের সিনিয়র নেতা খালিল আল-হায়্যা জানিয়েছেন, এ চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং রাফা সীমান্ত পুনরায় খোলার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X