কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ ও হজে শিশু হারানো রোধে সৌদি আরবের নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজ ও ওমরাহর সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে শিশুদের জন্য পরিচয়সংবলিত বিশেষ নিরাপত্তা ব্রেসলেট চালু করা হয়েছে।

হজ বা ওমরাহ করতে আসার সময় শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। এতে অভিভাবকের নাম ও যোগাযোগের তথ্য থাকবে। কোনো শিশু হারিয়ে গেলে বা দল থেকে বিচ্ছিন্ন হলে দ্রুত পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এরই মধ্যে ওমরাহ পালনকারীদের জন্য কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহাদ গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে এসব ব্রেসলেট বিতরণ শুরু হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকদের তথ্য নিবন্ধনে সহায়তা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও ওমরাহ মৌসুমে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সে কারণে শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সব অভিভাবককে এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই ব্রেসলেট ব্যবস্থার ফলে অভিভাবকরা আরও নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন এবং পবিত্র স্থানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। সূত্র : গালফ নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X