কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার মহাকাশে ইমেজিং স্যাটেলাইট পাঠাল ইরান

বুধবার ঘরোয়াভাবে তৈরি ঘাসড লঞ্চার যান থেকে ইমেজিং স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে ইরান। ছবি : সংগৃহীত
বুধবার ঘরোয়াভাবে তৈরি ঘাসড লঞ্চার যান থেকে ইমেজিং স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে ইরান। ছবি : সংগৃহীত

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই মহাকাশে সফলভাবে ইমেজিং স্যাটেলাইট স্থাপন করেছে ইরান। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ইরানি টেলিকমমন্ত্রী ইসা জারেপুরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে টেলিকমমন্ত্রী ইসা জানান, ইমেজিং স্যাটেলাইটটির নাম নুর-৩। এটিকে পৃথিবী থেকে ৪৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনী ঘরোয়াভাবে তৈরি ঘাসড লঞ্চার যান থেকে সেটি মহাকাশে উৎক্ষেপণ করেছে।

তবে ইরানের এই উৎক্ষেপণ বা স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি পশ্চিমা কর্মকর্তারা। সম্প্রতি বেশ কয়েকবার মহাকাশে স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় ইরান।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অমান্য করে স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কার্যকলাপ থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। যদিও ইরানের দাবি, কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই তারা স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেট পরীক্ষা করছে।

পশ্চিমাদের সঙ্গে বিরোধ থাকলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময় করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, পাঁচজন করে ১০ জন বন্দিকে মুক্তি দিয়েছে দুই দেশ। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ইরানের জব্দকৃত ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X