কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন আনল ইরান

ইরানের নতুন মোহাজের ১০ ড্রোন। ছবি : সংগৃহীত
ইরানের নতুন মোহাজের ১০ ড্রোন। ছবি : সংগৃহীত

সামরিক শক্তিতে একের এক তাক লাগানো সাফল্য দেখিয়ে চলছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। বিশেষ করে ড্রোন তৈরিতে তেহরানের ক্রমাগত সাফল্য বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটির প্রতিদ্বন্দ্বীদের। এরই মধ্যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে ইরানি এসব ড্রোনের কার্যকারিতা। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রুশ বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার নিজেদের তৈরি সবচেয়ে দূরপাল্লার ড্রোন উন্মোচন করেছে ইরান। দেশটির দাবি, বিশ্বব্যাপী যত সামরিক ড্রোন রয়েছে তার মধ্যে তেহরানের তৈরি এই ড্রোনটি সবচেয়ে দীর্ঘপাল্লার। আজ শুক্রবার ইরাক-ইরান যুদ্ধের বার্ষিকী ও প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে এই ড্রোন দেখানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো।

সামরিক এই কুচকাওয়াজে মোহাজের, শাহেদ ও আরাশসহ আরও বিভিন্ন ড্রোন প্রদর্শন করে ইরানের সামরিক বাহিনী। গত মাসে দুই হাজার কিলোমিটার পাল্লার মোহাজের ১০ ড্রোন উন্মোচন করে ইরান। এই ড্রোনটি টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন সক্ষমতাসহ ৩০০ কেজি বোমা বহন করতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে মোহাজের ৬, শাহেদসহ বিভিন্ন মডেলের ড্রোন সরবরাহ করছে ইরান। মঙ্গলবার এমন অভিযোগে ইরানের সমরাস্ত্র ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে বরাবরই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানান, ইরানের সামরিক বাহিনী শুধু দেশ ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আজকের দিনে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধই বেঁচে থাকার একমাত্র উপায়। শুধু প্রতিরোধের মাধ্যমেই শত্রুকে পিছু হটানো সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১১

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১২

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৩

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৬

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৭

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৮

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৯

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

২০
X