কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি ওষুধের বিশ্বজয়

পুরোনো ছবি
পুরোনো ছবি

পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় পেরিয়ে দিন দিন সাফল্যের শিখরে উঠছে ইরান। বিশেষ করে সামরিক খাতে দেশটির সাফল্য যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমাঘেঁষা সুন্নি মুসলিমপ্রধান দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পাশাপাশি বিজ্ঞান ও চিকিৎসা খাতেও নজরকাড়া সাফল্য দেখিয়ে আসছে তেহরান।

সম্প্রতি ইরানের ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় তিনগুণ। যা দেশটির প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতও বহন করে। এমন তথ্য জানিয়েছেন ইরানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হায়দার মোহাম্মদি। দেশটির সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সম্প্রতি তেহরানে আয়োজিত ইরান ফার্মা এক্সপো ২০২৩-এর অবসরে দেওয়া এক বক্তব্যে হায়দার মোহাম্মদি জানান, বিদেশি অংশগ্রহণকারীদের উপস্থিতি এবারের ফার্মা এক্সপোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের ৪০টি দেশে ইরানের তৈরি ওষুধ রপ্তানি করা হচ্ছে।

তিন দিনব্যাপী পশ্চিম এশিয়া অঞ্চলের বৃহত্তম এই ফার্মা এক্সপো শনিবার শেষ হয়েছে। এবারের এক্সপোতে ৪২৭টি ইরানি কোম্পানি অংশ নিয়েছে। পাশাপাশি ৩৩টি দেশের ২৮২টি বিদেশি কোম্পানিও এতে অংশ নিয়েছে বলে জানান হায়দার মোহাম্মদি। তিনি জানান, দেশের ওষুধ ও চিকিৎসাখাতের সক্ষমতা দেখানোর জন্য ফার্মা এক্সপো একটি ভালো প্ল্যাটফর্ম।

ইরান জানায়, গ্রুপ অব ফাইভের বৈঠকে ইরানের তৈরি এসব ওষুধ ও চিকিৎসাসামগ্রী আঞ্চলিক দেশগুলোর জনগণের জন্য উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে। ২০০৫ সালের জুনে ‘যৌথ স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য যৌথ কাজ’ স্লোগান ধারণ করে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে এই জোট গঠন করা হয়। পরে তাজিকিস্তানও এই জোটের সদস্যপদ অর্জন করে। তেহরান বলছে, এসব অঞ্চলে জনগণের স্বাস্থ্যগত সমস্যাগুলোর মধ্যে মিল রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর আয়োজনে প্রতিবছর সেপ্টেম্বরে ফার্মা এক্সপো অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস, চিকিৎসাবিষয়ক যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যাল প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রিকম্বিন্যান্ট ওষুধ, ভেষজ ওষুধ, খাদ্য ও পুষ্টিবিষয়ক কোম্পানিগুলো অংশ নিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X