কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৩ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

জাতিসংঘের লোগো। ছবি : সংগৃহীত
জাতিসংঘের লোগো। ছবি : সংগৃহীত

ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর আল-জাজিরা।

রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অবরুদ্ধ গাজা থেকে পশ্চিম তীরের দূরত্ব প্রায় একশ কিলোমিটার। গাজায় হামলা-পাল্টা হামলার খবরে পশ্চিম তীরে ইসরায়েলি দখলবাজদের হামলার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে আকরাবার কাছে খিরবেত ইয়ানউন হামলায় চারজন আহত হয়েছে। সালফিটের পূর্বে ইয়াসুফে গোলাবারুদে ছয়জন আহত হয়েছে। এ ছাড়া এক ইসরায়েলি দখলদারের ছুরিকাঘাতে একজন আহত এবং টিয়ার গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত কারণে ২৫ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

রেডক্রিসেন্টের ওই মুখপাত্র আরও জানান, নাবলুসের দক্ষিণে কাসরায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। সেখানে এখনো হামলা চলছে। এ ছাড়া হুওয়ারায় একটি অ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ওপর আক্রমণ হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ১০০ জন নিহত হয়েছে।

হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে সময় পার করছে সাধারণ ফিলিস্তিনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X