কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:০৯ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় পরিবারের ১১ জনকে হারালেন সাংবাদিক

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এলাকা। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এলাকা। ছবি : রয়টার্স

টানা পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ভয়াবহ আকার নিচ্ছে এ যুদ্ধের পরিবেশ। বাড়ছে হতাহতের সংখ্যাও। এতে প্রাণ হারিয়েছেন একাধিক সাংবাদিক।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এ হামলায় দুই মাস বয়সের দুধের শিশুসহ পরিবারের ১১ জনকে হারিয়েছেন এক সাংবাদিক। নিহতদের মধ্যে দুই মাস বয়সী শিশুসহ আরও দুজন শিশু রয়েছে।

পরিবারের সদস্যদের হারানো ওই সাংবাদিকের নাম লামা আর-আরিয়ান। তিনি ভাইস নিউজের সাংবাদিক। গাজায় ইসরায়েলের বিমান হামলায় তার পরিবারের সদস্যরা নিহ হয়েছেন।

আরিয়ান সামাজিক যোগযোগমাধ্যম এক্সে জানান, মারা যাওয়া ব্যক্তিরা হলেন তার মায়ের যৌথ পরিবারের সদস্য। মারা যাওয়া ওই দুমাস বয়সী শিশুর নাম জাইন আদদীন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উভয়পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে। সৈন্যদের ওপর সকল প্রকারের বাধানিষেধ তুলে নেওয়া হয়েছে। এতে অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় হামলায় ৯০০ মানুষ নিহত হয়েছেন।

তিনি বলেন, গাজার পরিবেশ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, এটি আর আগের মতো হবে পারবে না। বিবিসি বলছে, ক্রমেই যুদ্ধের পরিবেশ ভয়াবহ হয়ে উঠছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫০০ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন অন্তত ৯০০ মানুষ। নিহতদের মধ্যে ২৬০ জন শিশু ও ২৩০ জন নারী রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৮০০ জন ইসরায়েলি।

উল্লেখ্য, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে উভয়পক্ষের হতাহতের সংখ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১০

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১১

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১২

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৫

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৬

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৭

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৮

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৯

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

২০
X