কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজায় সর্বত্র লাশের গন্ধ’

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। পাঁচ দিন পার হলেও এখনো সেখানে ইসরায়েলি বিমান হামলা চলছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এমন থমথমে পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন গাজার একটি হাসপাতালের রিকনস্ট্রাশন সার্জারি বিভাগের প্রধান মাহমুদ মাতার। সাক্ষাৎকারে তিনি অবরুদ্ধ এই উপত্যাকার সবশেষ পরিস্থিতি তুলে ধরেছেন।

মাহমুদ বলেছেন, হাসপাতালে এত পরিমাণ আহত মানুষ এবং মরদেহ আসছে যে, তাদের সামাল দিতে আমাদের পুরোপুরি হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে এমনও মরদেহ আসছে যেগুলো টুকরো টুকরো অবস্থায়। আমি একজন শল্যচিকিৎসক। এরপরও এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না।

তিনি বলেন, এখানে চোখের সামনে সব বাড়িঘর মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হামলায় সবাই মারা যাচ্ছে। তাদের মধ্যে দু-একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আসছে। আমরা অক্ষম। আমরা মানুষকে সাহায্য করতে পারছি না।

মাহমুদ বলেছেন, মাঝে মাঝে মনে হয় চিকিৎসক না হলেই ভালো হতো। তিনি বলেন, আমি আমার পরিবারকে সুরক্ষা দিতে পারিনি। আমি ডিউটিতে অথচ আমার বাচ্চারা বাসায় কাঁদছে।

মাহমুদ বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটার অবিরাম চলছে। রোগীতে হাসপাতালের শয্যা কানায় কানায় পরিপূর্ণ।

তিনি বলেন, গাজার চারদিকে এখন লাশের গন্ধ। পানি নেই, বিদ্যুৎ থাকবে না। আমাদের নেটওয়ার্ক সংযোগ খুবই বাজে। আমি এখন পানি খুঁজছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X