কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৩১ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

ইসরায়েলে বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলে বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। খবর বিবিসির।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা করে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস। এর পরই পাল্টা আক্রমণ জোরদার করে তেল আবিব। গাজায় অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত তেরশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশু, নারী এমনকি পুরো পরিবারের সদস্য রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ঘর ছাড়া হয়েছেন সাড়ে তিন লাখের মতো ফিলিস্তিনি।

বিবিসি বলছে, হামাসের রকেট হামলায় নিহত হয়েছেন অন্তত তেরশ’ মানুষ। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে অন্তত দেড়শ জনকে।

এরমধ্যেই ইসরায়েল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তেল আবিবকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জরুরি বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেছেন, ‘নিজেকে (ইসরায়েল) রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে। কিন্তু যত দিন আমেরিকা আছে তত দিন এর প্রয়োজন নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X