কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাত মিনিটেই ইসরায়েলে আঘাত হানবে ইরানের হাইপারসনিক মিসাইল!

মঙ্গলবার ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ উন্মোচন করা হয়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ উন্মোচন করা হয়। ছবি : সংগৃহীত

‘ফাত্তাহ’ নামের ইরানের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বসহ ইসরায়েলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পর ইরানের পক্ষ থেকে বলা হয়, এটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারবে, যা পশ্চিমা দেশগুলোসহ ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হতে যাচ্ছে।

এদিকে, ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের খবর দিতে গিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইরানি গণমাধ্যমের দেওয়া হুমকির দিকে গুরুত্ব দেয়। কারণ, এ ক্ষেপণাস্ত্রটি ৪০০ সেকেন্ড, অর্থাৎ প্রায় ৭ সেকেন্ডের মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে সক্ষম বলে জানিয়েছিল ইরানি গণমাধ্যমগুলো।

আজ বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়গুলো তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন ‘ফাত্তাহ’। এর অর্থ হলো ওপেনার। ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে ৫ হাজার ১৪৫ মিটার গতিতে চলতে পারে। এর রেঞ্জ হলো এক হাজার ৪০০ কিলোমিটার।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের এরোস্পেস প্রধান আমির আলি হাজিজাদেহ বলেন, ‘ফাত্তাহ বিভিন্ন দিক ও উচ্চতায় চলাচল করতে পারে। এ জন্য একে অন্য কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে না।’

ইরান বলছে, শব্দের চেয়ে পাঁচগুণ বা তার চেয়ে বেশি গতিতে চলাচল করতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের পক্ষে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন।

এর আগে রাশিয়া ও চীন হাইপারসনিক অস্ত্র প্রদর্শন করে। ধারণা করা হয়, রাশিয়া যুদ্ধের মধ্যেই এর পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও দুই প্রতিদ্বন্দ্বী থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X