কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির কালবেলাকে বলেন, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, গত ১৫ মে ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল।

শিক্ষাবোর্ড ১৩-১৫ জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও, শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিগত ১৫ বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এ-সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X