স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:১৫ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এটি এক গর্বের মুহূর্ত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক অর্জনের তাৎক্ষণিক সম্মান জানাতে অভিনব এক সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিলের আম্ফিথিয়েটারে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দেশের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরই জাতীয় নারী দল এই সংবর্ধনায় অংশ নেবে।

নারী দল রোববার সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা হবে ঢাকার উদ্দেশে। ব্যাংককে ট্রানজিট শেষে মধ্যরাতে ঢাকায় আসার কথা তাদের। রাত ১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর, সেখান থেকেই সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে দলের সদস্যদের।

এই অভিনব আয়োজনের পেছনে রয়েছে সময়ের হিসেব। দলীয় তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা পরদিন সকালেই ভুটানে পাড়ি জমাবেন লিগ ফুটবলে অংশ নিতে। ফলে তাদের ঢাকায় থাকা অবস্থায়ই দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। শনিবার রাত ১২টা ১০ মিনিটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফেডারেশন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে বাংলাদেশ নারী দলের উত্থান অনেকের নজর কেড়েছে। এবারের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে মূল মঞ্চে উঠেছে তারা—যা দেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথম।

রাত আড়াইটার সময় সংবর্ধনা—শুনতে অদ্ভুত লাগলেও দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এ যেন নতুন এক অধ্যায়। প্রশাসনিক প্রতিবন্ধকতা ও সময় সংকটের মধ্যেও মেয়েদের অর্জনকে তাৎক্ষণিকভাবে উদ্‌যাপন করতে পিছপা হয়নি বাফুফে।

সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে ছোট আকারের সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা। রাতের আঁধারে হলেও মেয়েদের এই অর্জন যেন আলো ছড়িয়ে দেয় দেশের ক্রীড়াঙ্গনে—সেটিই প্রত্যাশা আয়োজকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১০

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১১

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৩

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৪

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৫

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৬

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৭

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৮

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৯

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

২০
X