স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

পিএসজির দুই গোলদাতা। ছবি : সংগৃহীত
পিএসজির দুই গোলদাতা। ছবি : সংগৃহীত

চোট, লাল কার্ড আর কিংবদন্তির বিদায়—সব মিলিয়ে এক অস্থির, নাটকীয় রাত ছিল এটি। কিন্তু সব বাধা পেরিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রমাণ করে দিল, তারা এখন শুধু তারকায় ভরসা রাখা দল নয়—চ্যালেঞ্জ নিতে জানে, জিততেও জানে।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি, তাও আবার ৯ জন নিয়ে। আর এই হারে শেষ হয়েছে ক্লাব কিংবদন্তি টমাস মুলারের বায়ার্ন অধ্যায়। পিএসজির বিপক্ষে হারের ম্যাচই তার লাল-সাদাদের জার্সিতে শেষ ম্যাচ ছিল।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে দেখা যায় এক হৃদয়বিদারক মুহূর্ত। বলের দখল নিতে গিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে ধাক্কা লেগে ভয়াবহ চোট পান বায়ার্নের তরুণ তারকা জামাল মুসিয়ালা। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে তুলে নেওয়া হয়।

এরপর ম্যাচের ৭৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার দেজিরে দুয়ে। হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে নেন জোয়াও নেভেস, তারপর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হন ম্যানুয়েল নয়্যার।

এরপর ম্যাচ জমে ওঠে যখন ৮২ মিনিটে উইলিয়ান পাচো ও ইনজুরি টাইমে লুকাস হার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নয়জনের দলে পরিণত হয় পিএসজি, কিন্তু একচুলও পিছিয়ে যায়নি তারা। বায়ার্ন একাধিকবার গোল করেও অফসাইডের ফাঁদে পড়ে। শেষদিকে পাওয়া পেনাল্টিও বাতিল হয় ভিডিও রিভিউতে।

শেষদিকে যখন বায়ার্ন গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তখন অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাকে ওসমান ডেম্বেলে করেন দ্বিতীয় গোলটি। নিশ্চিত করেন ফরাসি ক্লাবটির সেমিফাইনালের টিকিট।

এদিকে মুসিয়ালার ইনজুরিতে অবদান রাখা দোন্নারুম্মার চোখে পানি, মাঠে নেমে আসে নীরবতা। দ্বিতীয়ার্ধে বারবার দুয়ো শুনতে হয় তাকে।

এই হারের মধ্য দিয়ে শেষ হলো থমাস মুলারের ১৬ বছরের বায়ার্ন ক্যারিয়ার। ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হয়েও, শেষ ম্যাচে তাকে মাঠ ছাড়তে হলো পরাজয়ের গ্লানি নিয়ে।

পিএসজি এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ। তবে এই রাতের গল্প আরও দীর্ঘদিন বলা হবে—নয়জনের এক অদম্য লড়াই, একটি ঐতিহাসিক জয়, আর এক কিংবদন্তির বিদায়ী বেদনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X