কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের চাপে মাথা নত করবে না মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানাতে মালয়েশিয়াকে চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। তবে তাদের সেই চাপের মুখে মাথা নত না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার মালয়েশিয়ার সংসদে আনোয়ার ইব্রাহিম বলেছেন, বিভিন্ন বৈঠকে হামাসের প্রতি নিন্দা জানাতে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে। তবে আমি বলেছি যে নীতিগতভাবে হামাসের সঙ্গে আগে থেকেই আমাদের সম্পর্ক রয়েছে। আর তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা তাদের এমন মনোভাবের সঙ্গে একমত নই। কারণ হামাস গাজায় অবাধ নির্বাচনে বিজয়ী। গাজাবাসী তাদের নির্বাচিত করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘকাল ধরেই ফিলিস্তিন ইস্যুতে বেশ সোচ্চার। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে তারা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এমনকি ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।

অতীতে বিভিন্ন সময়ে হামাসের শীর্ষ নেতারা প্রায়ই মালয়েশিয়া সফর করে দেশটির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। ২০১৩ সালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হামাসের আমন্ত্রণে ইসরায়েলি অবরোধ সত্ত্বেও গাজা সফর করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X