কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদলের এক মুখপাত্র আটক

হামাসের পশ্চিম তীরের মুখপাত্র। ছবি : এপি
হামাসের পশ্চিম তীরের মুখপাত্র। ছবি : এপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পশ্চিম তীরের মুখপাত্র শেখ হাসান ইউসুফকে আটক করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনারস ক্লাব জানিয়েছে, পশ্চিম তীরের বেইতুনিয়া এলাকায় ব্যাপক গ্রেপ্তার অভিযান চালিয়েছে ইসরায়েল। এ সময় ইসরায়েলি বাহিনী নিজ বাড়ি থেকে হামাসের মুখপাত্রকে আটক করেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পশ্চিম তীরে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইউসুফ। এ সময় তিনি ফিলিস্তিনিদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান। এরপর বৃহস্পতিবার তাকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনারস ক্লাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১২০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৮৫০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাংবাদিক, আইনজীবী, বিখ্যাত ব্যক্তিত্বসহ অনেকে রয়েছেন।

শেখ হাসান ইউসুফ ১৯৫৫ সালে রামাল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সাল থেকে শুরু করে ইউসুফকে ইসরায়েলি কর্তৃপক্ষ বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে। তিনি দ্বিতীয় ইন্তিফাদার দৃশ্যমান নেতা হয়ে উঠেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের মতে, ইউসুফ ইসরায়েলের কারাগারে ২৩ বছরেরও বেশি সময় কাটিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X