কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ

পশ্চিমাদের অবস্থান ‘সরাসরি দ্বিচারিতা’ : জর্ডানের রানি

জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। ছবি : সিএনএন
জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। ছবি : সিএনএন

অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েল একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে করে অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে এ ঘটনার নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমাদের সমালোচনা করেছেন জার্ডানের রানি। তিনি বলেনছেন, গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের ঘটনায় নিন্দা না জানানো সরাসরি দ্বিচারিতা।

সিএনএনের এক সাক্ষাৎকারে জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মাধ্যেমে আরব ও মার্কিন সম্পর্ক অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য পশ্চিমারা সরাসরি দ্বিচারিতার নীতি গ্রহণ করেছে।

সাক্ষাৎকারে রানিয়া বলেন, মধ্যপ্রাচ্যসহ জর্ডানের জনগণ চলমান সংঘাতের বিষয়ে বিশ্বের অবস্থান নিয়ে স্তম্ভিত ও হতাশ। গত কয়েক সপ্তাহ ধরে আমরা বিশ্বের সরাসরি দ্বিচারিতার নীতি লক্ষ্য করছি। গত ৭ অক্টোবরের পর বিশ্ব ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে আওয়াজ তুলছে এবং হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু এরপর গত কয়েক সপ্তাহ বিশ্ব একেবারে নীরব রয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মতো জনদুর্ভোগের ঘটনা আধুনিক ইতিহাসে নেই। এরপরও বিশ্ব এখনও যুদ্ধ বিরতির আহ্বান জানয়নি। এভাবে তাদের নীরবতার মাধ্যমে অঞ্চলের অনেকের কাছে পশ্চিমারা অভিযুক্ত বলে বিবেচিত হচ্ছেন।

জার্ডানের রানি আরও বলেন, পশ্চিমাদের বক্তব্য হলো তারা বলছে কোনো পরিবারকে হত্যা করা বা তাদের গানপয়েন্টে রাখা কোনোভাবেই ঠিক নয়। তাহলে বোমাবর্ষণের মাধ্যমে মানুষকে হত্যার দিকে ঠেলে দেওয়া কী সরাসরি সরাসরি দ্বিচারিতার নীতি নয়? আরব বিশ্বের এমন নীতি নিয়েও আমি হতবাক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ৫০০০ বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২০০০ শিশু রয়েছেন। এ ছাড়া এ হামলায় জাতিসংঘের ৩৫ কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X