কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় মাত্র তিন সপ্তাহে প্রায় সাড়ে তিন হাজার শিশু নিহত

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র তিন সপ্তাহে ইসরায়েলি বোমা হামলায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে। গতকাল রোববার (২৯ অক্টোবর) আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, শিশুদের নিরাপত্তার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির চেয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন বহু শিশু নিহত ও আহত হচ্ছে। শিশুদের অবশ্যই সর্বদা সুরক্ষিত রাখতে হবে, বিশেষ করে যখন তারা স্কুল ও হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X