আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের ‘উচ্চ ঝুঁকিতে’ মধুপুর ফল্ট, শঙ্কিত টাঙ্গাইলবাসী

এক সপ্তাহে দফায় দফায় ভূমিকম্পে শঙ্কিত টাঙ্গাইলবাসী। ছবি : কালবেলা
এক সপ্তাহে দফায় দফায় ভূমিকম্পে শঙ্কিত টাঙ্গাইলবাসী। ছবি : কালবেলা

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে টাঙ্গাইলের মধুপুরের প্লেট। যেটা মধুপুর ফল্ট নামে পরিচিত। রাজধানী ঢাকাসহ সারা দেশে এক সপ্তাহে দফায় দফায় ভূমিকম্প সংঘটিত হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা মধুপুর ফল্ট নিয়ে শঙ্কিত রয়েছে। এ অবস্থায় ভূমিকম্প নিয়ে সরকারের পক্ষ থেকে সচেতনতার দাবি জানিয়েছে স্থানীয়রা।

দেশে তিনটি প্রধান ভূমিকম্পন বলয় রয়েছে। এর মধ্যে জেলার মধুপুর একটি বলয়। যেটা মধুপুর ফল্ট নামে পরিচিত। এই ফল্টের কারণে টাঙ্গাইলসহ সারা দেশে উচ্চ মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে উচ্চ মাত্রায় ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

জানা যায়, রাজধানী ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর ফল্টের দূরত্ব কম হওয়ায় আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ‘মধুপুর ফল্ট’ নিয়ে। মধুপুর ফল্টের ভূমিকম্পের জন্য শুধু রাজধানী ঢাকা নয়, মধুপুর গড়াঞ্চলের টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। মধুপুর ফল্ট একটি সক্রিয় ফল্ট, যা যে কোনো সময় ভূমিকম্পের কারণ হতে পারে। ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে। এর ফলে ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকাসহ আশপাশের অনেক জেলা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

গত কয়েক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে কিছু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মধুপুরে। ২০১৯ সালের সেপ্টেম্বরে টাঙ্গাইলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এই মধুপুর। মধুপুর উপজেলার গড় এলাকার বোকারবাইদ গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে বক্রাকারে তিন থেকে চার ইঞ্চি ব্যাসার্ধের প্রায় আধা মাইল দীর্ঘ এ ভূ-ফাটল দেখা দিয়েছিল। এ ফাটলের গভীরতা ছিল ১৫ থেকে ২০ ফুট।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) মধুপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘শুক্রবার, শনিবার ও বৃহস্পতিবারসহ দেশে বেশ কয়েকবার ভূমিকম্পনের পর আবারও মধুপুর ফল্টের আলোচনায় নাম উঠে এসেছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। মধুপুর ফল্টে ৬ থেকে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকা প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম কালবেলাকে বলেন, ‘ভূমিকম্পের জন্য টাঙ্গাইলের উত্তর অংশ রেড জোনে রয়েছে। জেলার মধ্যে মধুপুর, ভূঞাপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর উপজেলার ৪টি স্টেশনগুলোতে সরঞ্জাম বেশি রয়েছে। ভূমিকম্পের বিষয় রেখে আমাদের প্রস্তুতি চলছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি উদ্ধারে আমাদের সমক্ষতা বেড়েছে। এ ছাড়াও আমরা কমিউনিটি ভলান্টিয়ার প্রস্তুত করছি।’

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনভারমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড সাইন্সের অধ্যাপক মীর মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, ‘বাংলাদেশের তিনটি প্রধান ভূমিকম্পন বলয়ের মধ্যে মধুপুরে একটি বলয় রয়েছে যা মধুপুর ফল্ট নামে পরিচিত। মধুপুরের ফল্টের ব্যাপ্তি টাঙ্গাইলসহ ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার ১ কিলোমিটারের মধ্যে। মধুপুর ফল্ট যে-কোনো সময়ে সক্রিয় হতে পারে বলে আমরা শঙ্কার মধ্যে রয়েছি। মধুপুর ফল্টে ৬ থেকে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিস্তীর্ণ অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ১ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ভূমিকম্প রোধে আমাদের সচেতন হতে হবে।’

এ বিষয়ে মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন কালবেলাকে বলেন, ‘মধুপুর ফল্টের ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প-পরবর্তী করণীয় বিষয়ে আমরা বিভিন্ন কার্যক্রম দেখিয়েছি। তবে স্থানীয়দের সচেতনতার জন্য দ্রুতই মহড়া করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X