কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

এবার গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজাবাসীর ওপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধবিরতির জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।

অস্কার বিজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বলেন, ইসরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু একারণে গাজার বেসামরিক জনসংখ্যার ওপর বোমাবর্ষণ ন্যায্যতা পায় না। গাজায় খাবার বা পানি নেই। যুদ্ধ বাড়লেও তাদের সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেখানে মৌলিক মানবাধিকারও নেই। আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত পার হতে হবে, সেটাও সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু এখন এতিম হয়ে গেছে। অবিলম্বে আটককৃতদের মুক্তি দেওয়া প্রয়োজন। প্রিয়জন হারানোর অকল্পনীয় যন্ত্রণা বহন করা পরিবারের জন্য প্রার্থনা করছি। সবচেয়ে ভালোভাবে কোনো সাহায্য করার চেষ্টা করছি ।’

তিনি আরও বলেছেন, ‘ইসরাইলে যা ঘটেছে তা সন্ত্রাসীর কাজ। কিন্তু এর বিপরীতে গাজায় বোমাবর্ষণে বেসামরিক নিরীহ প্রাণ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাদের (গাজাবাসী) কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা পানীয় নেই, সরিয়ে নেয়ার সম্ভাবনা নেই, এমনকি আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার মৌলিক মানবাধিকারও নেই।’

তিনি বলেন, ‘গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি ও পানি বন্ধ করে দিয়ে তাদের জাতিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সকল মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।’

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় ৪৭টি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়েছে। এ ছাড়া গত তিন সপ্তাহে গাজায় ২০৩টি স্কুল ও ৮০টি সরকারি অফিস ধ্বংস হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) গাজার জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

হামাস শাসিত গাজার জনসংযোগ দপ্তরের পরিচালক সালামা মারুফ আলজাজিরা আরবি বিভাগকে বলেছেন, ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় গাজায় দুই লাখ ২০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছিল, একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। স্কুলটিতে দেড় হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১১

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১২

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৩

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৪

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৬

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৭

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৮

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৯

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

২০
X