কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংঘাত থেকে ফায়দা তুলছে যুক্তরাষ্ট্র : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ফায়দা তুলছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, আবেগ দিয়ে পরিচালিত হওয়ার কোনো অধিকার আমাদের নেই। এমনটা করাও উচিত নয়। আমাদের অবশ্যই স্পষ্টভাবে দেখতে হবে যে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার পেছনে কাদের হাত। কারা এসব ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারা এর থেকে ফায়দা তুলে। আমার মনে হয় হুকুমদাতারা প্রকাশ্যে ও স্পষ্টভাবে এ কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট ও তাদের মিত্ররা বিশ্বজুড়ে অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী। এসব থেকে তারা বড় ফায়দা তুলছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল দাগেস্তানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। খবর তাসের।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত রোববার ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসছে—এমন গুঞ্জনে দাগেস্তান বিমানবন্দরে বিক্ষোভ হয়। এদিন ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা জোর করে বিমানবন্দরে ঢুকে পড়েন এবং রানওয়েতে ছোটাছুটি করেন। এ কারণে বিমানবন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পুতিন বলেন, বৈশ্বিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র তার অবস্থান হারাচ্ছে। সবাই এটি দেখছে এবং বুঝতেও পারছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালেই বিষয়টি আন্দাজ করা যায়। ‘প্যাক্স আমেরিকানা’, ‘আমেরিকান বিশ্ব’—এসব ধারণার অবসান হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X