কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা বলে ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত 

গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনার কথা বলায় বরখাস্ত ইসরায়েলি মন্ত্রী। ছবি : সংগৃহীত
গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনার কথা বলায় বরখাস্ত ইসরায়েলি মন্ত্রী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলতে পারে ইসরায়েল- এমন মন্তব্য করে বরখাস্ত হয়েছেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিইয়াহু। খরব আলজাজিরার।

শনিবার (৪ নভেম্বর) এই মন্তব্যের পর ইসরায়েলের চরম ডানপন্থি রাজনৈতিক দল ওৎজমা ইহুদি পার্টির ওই মন্ত্রীকে মন্ত্রিসভার সব বৈঠক থেকে বরখাস্তের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় বেতারমাধ্যম রেডিও কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিচাই ইলিইয়াহু বলেন, গাজায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলের রয়েছে। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ‘আয়ারল্যান্ড বা মরুভূমিতে’ পাঠিয়ে দিয়ে সেখানে ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষেও মত দেন তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ আমিচাই ইলিইয়াহুর এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আমিচাই ইলিইয়াহুর বাস্তবতা থেকে অনেক দূরে। ইসরায়েল ও সামরিক বাহিনী আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে, যাতে নিরীহ মানুষের ক্ষতি রোধ করা যায় এবং বিজয়ের জন্য এটি চালিয়ে যাবেন বলেও জানান নেতানিয়াহু।

ইলিইয়াহু বলেন, নাৎসিদের মানবিক সাহায্য হস্তান্তর করবেন তারা। গাজায় কোনো বেসামরিক নাগরিক নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ফিলিস্তিনিরা আয়ারল্যান্ড অথবা মরুভূমিতে যেতে পারে। গাজার দানবদের নিজের সমাধান খুঁজে বের করা উচিত বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইসরায়েল ও হামাসের যুদ্ধ ৩০তম দিনে গড়িয়েছে। দিন যত বাড়ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার সংখ্যাও তত বাড়ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে বোমা হামলা করলেও এবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৩ লাখের মানুষের এই অঞ্চলের আড়াই হাজার স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী ‍ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ হাজার ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X