কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে গাজায় আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে আবারও জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। গতকাল শনিবার গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালে দ্বিতীয়বারের মতো জরুরি চিকিৎসা সহায়তা ফেলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা। জর্ডান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জর্ডানের ফিল্ড হাসপাতালের সক্ষমতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সহযোগিতায় এসব চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার মধ্যরাতে গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে প্রথমবারের মতো জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছিল জর্ডানের বিমানবাহিনীর সদস্যরা।

তখন জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জর্ডানের বিমানবাহিনী বিমান থেকে গাজায় ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গাজায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসহায়তা প্রবেশে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম শেষের পথে ছিল। এ জন্য জর্ডানের বিমানবাহিনী বিমানে করেই এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।

ওই দিন এক এক্সবার্তায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছিলেন, তার দেশের বিমানবাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। গাজায় আহতদের সাহায্য করা তার সেনাবাহিনীর দায়িত্ব।

তিনি বলেন, জর্ডান তাদের ফিলিস্তিনি ভাইদের শক্তিশালী সমর্থক হিসেবে সব সময় পাশে থাকবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X